ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২৩:২৫:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী জাগরণে জাপানের রোল মডেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ পিএম, ৩ ডিসেম্বর ২০১৮ সোমবার

বিশ্বজুড়ে নারীর স্বাধীনতা, নারীর উন্নয়ন এবং বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় নারীরা এগিয়ে যাচ্ছে। জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত এক সেমিনারে উঠে এসেছে এমন তথ্য। সেমিনারের প্রশ্নত্তোর পর্বে উপস্থিত অতিথিরা জানান, উন্নয়ন ও নারী জাগরণে বাংলাদেশই জাপানের রোল মডেল হতে পারে। 

 

আজ সোমবার টোকিওর বাংলাদেশ দূতাবাসের আয়োজিত ‘ট্রান্সফরমেটিভ ডেভেলপমেন্ট অব বাংলাদেশ অ্যান্ড দ্যা অ্যাডভান্সমেন্ট অব উইমেন’ শীর্ষক এক সেমিনারের এ কথা জানান বক্তারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

 

সেমিনারে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, স্থিতিশীল অর্থনীতি, প্রবৃদ্ধির ধারা, বিভিন্ন উন্নয়নসূচক এবং বাংলাদেশে ব্যবসার অনূকুল পরিবেশসহ নানা বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। 

 

উপস্থাপনায় রাষ্ট্রদূত বাংলাদেশের নারী সমাজের বর্তমান অবস্থা, দেশের উন্নয়নে তাদের অবদান, নারীর স্বাধীনতা ও নারী জাগরণের বিষয়ে সবাইকে অবহিত করেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগ্রহী জাপানিজ ও আলফস সদস্যদের শাড়ি পরিয়ে দেন দূতাবাসের সদস্যরা। সেই সঙ্গে আগত অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করেন দূতাবাস।