ঢাকা, বুধবার ০৭, অক্টোবর ২০২৬ ১৩:৩১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৫ এএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বুধবার সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 
এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১-গামী সড়কের ডান পাশের এলাকাও এ সময় গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে। একই সঙ্গে এসব এলাকার তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।