ঢাকা, শনিবার ১০, অক্টোবর ২০২৬ ৫:২৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবারও স্বর্ণের দাম বাড়ল, ভরি কত আজ?

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৯ অক্টোবর ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, শুক্রবার ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।  

এর আগে গতকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৯ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই নতুন দাম কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।