ঢাকা, রবিবার ১১, অক্টোবর ২০২৬ ২৩:৪৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মমতাকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১১ অক্টোবর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে পুলিশ। দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে আজ তাঁদের আটক করা হয়েছিল।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মমতাকে ছেড়ে দেওয়া হয়। তাঁর সঙ্গে আটক বাকি তৃণমূল নেতাদেরও ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।


ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিয়ালকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।