ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:১৬:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও গরমের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।


অন্যদিকে, আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাসে ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। আকাশে মেঘের উপস্থিতি ও বাতাসে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি বাড়তে পারে।