পিরোজপুর মহিলা পরিষদের মতবিনিমিয়
প্রকাশিত : ০১:০৭ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৭ পিএম, ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পিরোজপুর : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা। জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানিকহার রহমান।
বিশেষ অতিথি ছিলেন- প্যানেল মেয়র আ. সালাম বাতেন, পিরোজপুর আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, প্যানেল মেয়র মিনারা মাহাবুব, মহিলা পরিষদের জেলা সভাপতি মণিকা মণ্ডল প্রমুখ।
সেখানে আরও বক্তব্য রাখেন- রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্না ও গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।
জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত নারী প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তারা তাদের বিভিন্ন সমস্যা ও বৈষম্যের কথা তুলে ধরেন।
মতবিনিময় সভাটি পরিচালনায় ছিলেন মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক শিরিন আফরোজ।
১১.০৬.২০১৫ 