ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৫:০৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বীর মুক্তিযোদ্ধা দেশবরেণ্য চিত্রশিল্পী ও কবি সুফিয়া কামালের কনিষ্ঠ কন্যা সাঈদা কামাল মারা গেছেন। রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ৭টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমার মরদেহ ১৮ থেকে ১৯ অক্টোবর বারডেম হাসপাতালে রাখা হবে। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় শিল্পীর মরদেহ নিজ বাড়ি 'সাঝের মায়া'য় নেওয়া হবে।

ওই দিন বাদ জোহর ধানমণ্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

দেশের শিল্প ও সংস্কৃতিজগতের সঙ্গে সম্পৃক্ত এই গুণী ব্যক্তিত্বের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ওশুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।