ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:৫৮:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মান্না দের প্রয়াণ দিবস আজ

উইমেননিউজ২৪ ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাসের পাতায় তেমনি একজন মান্না দে। প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। খ্যাতি পেয়েছিলেন মান্না দে নামেই।

ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সংগীতশিল্পীদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অজস্র ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় করেছেন সংগীতচর্চা।

সংগীতজীবনে গেয়েছেন সাড়ে ৩ হাজারেরও বেশি গান। সংগীত ভুবনে তার এ অসামান্য অবদানের জন্য ভারত সরকার ১৯৭১ খ্রিষ্টাব্দে পদ্মশ্রী, ২০০৫ খ্রিষ্টাব্দে পদ্মবিভূষণ এবং ২০০৯ খ্রিষ্টাব্দে দাদাসাহেব ফালকে সম্মাননায় ভূষিত করে।

২০১১ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান বঙ্গবিভূষণ দেয়।

মান্না দের জন্ম ১ মে ১৯১৯ খ্রিষ্টাব্দে। আর মৃত্যুবরণ করেন ২০১৩ খ্রিষ্টাব্দে ২৪ অক্টোবর।