হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনের মেয়ের বাসা থেকে হারিয়ে যাওয়া জোৎস্না বারিকদারকে (৫১) খুঁজছে তার পরিবার। গত শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ৬ নম্বর ওয়ার্ডের রূপনগরের ১৯-২০ নম্বরের তার মেয়ের ভাড়া বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
জোৎস্না বারিকদার সিজোফ্রেনিয়া ও ডিমেনশিয়া রোগী। প্রথমদিন ঢাকাসহ আশপাশের এলাকায় খুঁজে না পেয়ে তার মেয়ে সিনথিয়া নিপা বারিকদার গতকাল রোববার (২৫ অক্টোবর) রূপনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৪১১ (২৫/১০/২০২৬)।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল চকলেট রঙের সালোয়ার কামিজ। মাথার চুল বয়কাট সাদা, স্বাস্থ্য চিকন ও গায়ের রঙ শ্যামলা।
যদি কোন সহৃদয় ব্যক্তি জোৎস্না বারিকদারের খোঁজ পেয়ে থাকেন তবে ডিএমপির রূপনগর থানায় অথবা নিচে মোবাইলফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ : ০১৭৩৭৪৩২৪৩০।
