ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ১৪:০৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ

চাকরি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে সাংবাদিকদের ফুল-ফান্ডেড ফেলোশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক উচ্চ প্রতিনিধির কার্যালয় (ইউএন-ওএইচআরএলএলএস)। স্বল্পোন্নত দেশগুলোর মোট ১০ সাংবাদিককে এই সুযোগ দেওয়া হবে। আগামী ২৫ থেকে ২৭ মার্চ ২০২৭ পর্যন্ত কাতারের দোহায় এর কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রার্থীর অবশ্যই সাংবাদিকতা পেশায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

ফেলোশিপে যেসব সুবিধা থাকছে


নির্বাচিত সাংবাদিকদের দোহায় যাওয়া ও ফেরার ইকোনমি শ্রেণির বিমানভাড়া প্রদান করা হবে।

আবাসন ও খাবারের খরচ মেটাতে দৈনিক ভাতা দেওয়া হবে।

ফেলোশিপে অংশগ্রহণকারীরা মূল সম্মেলনের আগে প্রস্তুতিমূলক পরিচিতি পর্ব, বিভিন্ন বিষয়ে ব্রিফিং এবং পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা

প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

জাতিসংঘের তালিকাভুক্ত ৪৪টি স্বল্পোন্নত দেশের যেকোনো একটির নাগরিক হতে হবে।


স্বীকৃত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও ফ্রিল্যান্স সাংবাদিকেরা আবেদন করতে পারবেন। 

তবে প্রার্থীর সাংবাদিকতায় অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া দোহায় ভ্রমণ এবং ফেলোশিপের নির্ধারিত কার্যক্রমে অংশ নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬