ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১৩:০১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই নারী যাত্রীর কাছ থেকে ১২ কেজি ভেজা স্বর্ণ পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণ পেস্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।


বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮৬-এর যাত্রীদের ওপর নজরদারি করে ওই সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।


কাস্টমস সূত্রে জানা যায়, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২-এ আসেন চেন লিউইউন ও মো শিয়াওইউ নামের দুই যাত্রী। এ সময় তাদের তল্লাশি করে জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের সোনা পেস্ট উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া সোনা পেস্টের মোট ওজন ১২ কেজি, যা ভেজা অবস্থায় পেস্ট আকারে ছিল। প্রাথমিক পরীক্ষায় এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।


এ ঘটনায় দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।