ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১১:৪৩:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৪ জন। চলতি বছরে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এক মাসের ব্যবধানে বেড়েছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে এমনটিই উঠে এসেছে। 

সংস্থাটি জানিয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৩৫ রোগী। যার মধ্যে এক লাখ ২৮ হাজার ৩৪৫ জন হাসপাতাল ছেড়েছে। অক্টোবর একাই ১৭৪ জনের প্রাণ কেড়ে সেপ্টেম্বরের ১৪৮ জনকে ছাড়িয়ে গেছে এবং এখন পর্যন্ত ২০২৬ সালের সবচেয়ে প্রাণঘাতী মাসে পরিণত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪১৯ জনের প্রাণ গেল। এই সংখ্যা গত পুরো বছরের (২০২৫) মোট মৃত্যু ৪১৩ জনকেও ছাড়িয়ে গেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ডিসেম্বরের আগে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম। এখন পর্যন্ত অক্টোবরকে এ বছরের সবচেয়ে বেশি মৃত্যুর মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদফতর থেকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার, দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং জ্বর হলেই দ্রুত হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।