ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৩:২৪:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

স্পোর্টস ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী ইমার্জিং নেশন্স কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ জনের দল নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

চোটের কারণে নেই দেশসেরা পেসার মারুফা আক্তার। তাঁর ডান পায়ের গোড়ালিতে ব্যাথা থাকায় চার সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। 

এছাড়া দলে ফিরেছেন সাথী রানি, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। সুলতানা খাতুনকে বিশ্রাম দেওয়া হয়েছে। আইসিসির এই টুর্নামেন্ট দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হবে নাহিদা আক্তারের।

১০ জাতির এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে 'বি' গ্রুপ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে। এছাড়া শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিএনজি ও আরব আমিরাত খেলবে 'এ' গ্রুপে।

১২ নভেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৩ নভেম্বর খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ১৬ ননভেম্বর নেদারল্যান্ডস ও ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

নারী টি-টোয়েন্টি দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শরমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুরাইয়া ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।