ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৪ এএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
