ঢাকা, শনিবার ১৪, নভেম্বর ২০২৬ ৬:১২:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩০ এএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১ টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত। 

তিনি জানান,রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আমাদের পুলিশের একাধিক টিম এই ঘটনায় কাজ করছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশায় অবস্থান করছিল।

এদিকে অটোরিকশার ভেতর থেকে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।