ঢাকা, সোমবার ১৬, নভেম্বর ২০২৬ ৬:০৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিন আজ

স্পোর্টস ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ, ১৫ নভেম্বর। ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার আজ জন্মদিন। মাত্র ছয় বছর বয়স থেকে টেনিস খেলা শুরু করেছিলেন সানিয়া। হায়দরাবাদে বাবা ইমরান মির্জার হাত ধরেই টেনিসে হাতেখড়ি সানিয়ার। জুনিয়র প্লেয়ার হিসেবে ১০টি সিঙ্গলস এবং ১৩টি ডাবলস জিতেছেন সানিয়া মির্জা।

সিনিয়র স্তরেও সানিয়ার সাফল্য আকাশ ছোঁয়া। ২০০৯ সালে মহেশ ভূপতির সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ সালে ফরাসি ওপেনে মিক্সড ডাবলসে জেতেন সানিয়া। ভারতীয় টেনিস তারকা হিসেবে ২০১৫ সালে বিশ্বের এক নম্বর প্লেয়ার হয়েছিলেন সানিয়া মির্জা। ছয় বার গ্র্যান্ড স্লাম জিতেছেন।
মহিলাদের ডাবলসে, ২০১৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন তিনি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসেও পদক জিতেছেন সানিয়া।
অসামন্য কেরিয়ারে জন্য খেলরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ ও অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় মহিলা টেনিস তারকা। এছাড়াও একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
২০১০ সালে ১২ এপ্রিল পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। বিয়ের বছরে গুগলের সর্বাধিক সার্চ করা মহিলা টেনিস খেলোয়ার ছিলেন তিনি। ২০১৮ সালে সানিয়ার একটি পুত্র সন্তান হয়, নাম ইজান মির্জা মালিক