ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ২:৪৬:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৭ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার

আগামী সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে

আগামী সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে

ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা বা ঝড়ো হাওয়া দুপুরের মধ্যে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়।

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।