কয়েক দিনের বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৪ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
এখন বৃষ্টিতেও কমছে না ঢাকার বায়ুদূষণ। পরপর দুই দিন বৃষ্টি হওয়ার পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ (শনিবার) ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক-একিউআই স্কোর ছিল ১৪৪। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে এই মেগাসিটি।
বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর সিটি। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ২৬৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। যার স্কোর ২২৯। ১৯৪ স্কোর নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৮৯ স্কোর নিয়ে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। ১৭৬ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী শহর কিনশাসা।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
