স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৩১৪৯ টাকা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২০ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৩১৪৯ টাকা
টানা ৯ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ৩ হাজার ১৪৯ টাকা দাম বেড়েছে ভরিতে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে আজ এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাতে স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
