ঢাকা, সোমবার ২৩, নভেম্বর ২০২৬ ১৬:৪৪:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

আবহাওয়া অফিস। ফাইল ছবি

আবহাওয়া অফিস। ফাইল ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত কমে যেতে পারে।

সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।