ঢাকা, সোমবার ২৩, নভেম্বর ২০২৬ ২০:৪৬:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুয়াশায় বন্ধ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

কুয়াশায় বন্ধ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

কুয়াশায় বন্ধ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোয়া ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। এতে ফেরিতে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা ভোগান্তিতে পড়েন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, সোমবার ভোররাতে হঠাৎ ঘন কুয়াশা পড়ে। ঘন কুয়াশায় নৌপথের দৃষ্টিসীমা কমে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে সোমবার ভোররাত ৩টা ২০ মিনিট থেকে সকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত সোয়া ২ ঘণ্টা আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।

এ সময় চারটি ফেরি-এনায়েতপুরী, ধলেশ্বরী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-পাটুরিয়া ঘাটে এবং চারটি ফেরি-হাসনাহেনা, বরকত, শাহপরান ও বাইগার-দৌলতদিয়া ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।

উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে সোমবার ভোররাত ৩টা ২০ মিনিট থেকে সকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত সোয়া ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল ৫টা ৪০ মিনিটে ঘন কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।