ঢাকা, সোমবার ২৩, নভেম্বর ২০২৬ ১৬:৪৪:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান কাল

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নগদ-ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড উপলক্ষে যারা রিপোর্ট জমা দিয়েছেন তাদের সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। অনুষ্ঠানেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বলে ডিআরইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানে সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।