ঢাকা, মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ ১৯:৩৬:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা ৮টিতে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়ায় ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি তৈরি পোশাক কারখানা। আজ সকালে এসব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেন তারা। 
 
এছাড়া আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে ৮টি তৈরি পোশাক কারখানা। শিল্প পুলিশ জানায়, সকালে ৮টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন বন্ধ রাখে। পরে মালিকপক্ষ ৮টি তৈরি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা যার যার মত বাড়ি চলে যায়। এদিকে শিল্পাঞ্চল সাভারে সকাল থেকে শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  মোতায়েন রয়েছে।
  
শিল্প পুলিশ - ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমানে শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক বিরাজ করছে অন্য কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে চলছে।