শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৩ এএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ভারত থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে িতিনি েএ কথা জানান।
সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি হাসিনাকে ফেরত দেবে বলে আশা করছে ঢাকা। এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা পরীক্ষা করে দেখছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটার পর বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় হয়েছে। তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ের সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। ২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ঢাকা ছেড়ে ভারতে চলে যান হাসিনা।
আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। তবে সরকার তার এসব আবেদন প্রত্যাখ্যান করেছে।
গত রোববার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘তিনি (হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সঙ্গে সঙ্গেই গ্রেফতার হবেন। তাকে কারাগারে নেয়া হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দ-িত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিক। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে। তাকে (হাসিনাকে) পরিণতির মুখোমুখি হতে হবে।’
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে রাজপথে উত্তেজনা : হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে নেমেছেন। চলতি মাসে দলটি হাসিনার দেশে ফেরার দাবিতে এক সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর চূড়ান্ত কর্মসূচি হিসেবে ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউনের ডাক দেয়া হয়।
শামা ওবায়েদ জানান, হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের সঙ্গে আপস না করে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় ঢাকা। বাংলাদেশের ক্ষেত্রে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চায়, তা তাদেরই ঠিক করতে হবে।
