ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীত। মধ্যরাত থেকে এখন পর্যন্ত কুয়াশার চাদরে মুড়িয়ে রয়েছে পুরো জেলা। তীব্র শীত অনুভূত না হলেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রী সেলসিয়াস। এর আগে সোমবার সকালে সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রী এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
ব্যারিষ্টার বাজার এলাকার শাহীন জানান, ঘন কুয়াশায় দুরে দেখা যায় না। দিন দিন ঠান্ডা বাড়তেছে।গুরি গুরি বৃষ্টির মতো কুয়াশাও ঝড়ছে। শুড়িভিটা এলাকার ট্রাক্টর চালক কালাম জানান,ঘন কুয়াশার কারণে দুরে দেখা যায় না। হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।
এদিকে তীব্র শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
