ঢাকা, বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬ ২১:২৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা ও কোলকাতা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, দ্বিতীয় নম্বরে রয়েছে ঢাকা। অন্যদিকে তৃতীয় নম্বরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৩৯। বাতাসের এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ধরা হয়।

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৬২। এ ছাড়া ২৩৯ স্কোর নিয়ে বাংলাদেশের ঢাকা দ্বিতীয় এবং ২২৬ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে তৃতীয় নম্বরে।

আজ বায়ুদূষণের শীর্ষে থাকা যথাক্রমে অন্য শহরগুলো হলো- দিল্লি (ভারত): ২২৩, কাবুল (আফগানিস্তান): ২১৬, করাচি (পাকিস্তান): ১৮১, কুয়েত সিটি (কুয়েত): ১৭০,  কাম্পালা (উগান্ডা): ১৬৭, মানামা (বাহরাইন): ১৬১ ও দুবাই (সংযুক্ত আরব আমিরাত): ১৬১।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’বলে বিবেচিত করা হয়; যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে তাপমাত্রা কমায় ও বায়ুতে আর্দ্রতার পরিমাণ বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ু দূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তি) নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকা জরুরি।