ঢাকা, শনিবার ২৮, নভেম্বর ২০২৬ ৮:৪৮:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

হামের উপসর্গ নিয়ে দেশে আরও সাত জন মারা গেছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (২৭ নভেম্বর) এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৭২ জন মারা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৭৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৭৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জন। মোট ১ হাজার ৩৫১ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৫৫৪ জনের।