ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় দম্পতি নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিরচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী বিষ্ণুপদ দেব (৬৬) ও তার স্ত্রী অঞ্জু রানী (৫৫)। তাদের বাড়ির জেলা শহরের পূর্ব পাইকপাড়া এলাকায়।
আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, বিয়ের দাওয়াত খেয়ে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন এই দম্পতি। সুহিলপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
