ঢাকা, রবিবার ২৯, নভেম্বর ২০২৬ ১৬:৫৫:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনে যাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনার পর চালক তাকে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহত তরুণীর পরিচয় শনাক্তে কারও কাছে তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।