ময়মনসিংহ-৭ থেকে রওশনের মনোনয়ন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
ময়মনসিংহ: ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আসনটিতে তিনি আওয়ামী লীগের প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানীকে সমর্থন দিয়েছেন।
তবে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে লড়বেন রওশন।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের কাছে পাঠানো এক চিঠিতে
রওশন এরশাদ এ সিদ্ধান্তের কথা জানান। পরে সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে রওশন এরশাদ ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য গত ২৬ নভেম্বর ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে তার পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম তোলা হয়।
তবে এর আগের দিন ২৫ নভেম্বর এই আসনটিতে সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
