চাঁদপুরে নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
চাঁদপুরে নারী ও শিশুসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার পর গৃহকর্তা আত্মহত্যা করেছেন।
আজ সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার দেবপুরে গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধারের কাজ শুরু করেছে।
নিহতরা হলেন-মাইনুদ্দিন সর্দার (৩৫),তার স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও সিয়াম (১)।
এ বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দন জানান, পারিবারিক কলহে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।
