ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২০:৩২:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাহিত্যিক সূচিত্রা ভট্টাচার্য আর নেই

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার | আপডেট: ০৩:০৮ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার

suchitraস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য মারা গেছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কলকাতার ঢাকুরিয়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। খবর আনন্দবাজার পত্রিকার। সুচিত্রা ভট্টাচার্য ১৯৫০ সালের ১০ জানুয়ারি বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেন। তিনি ২৪টির মতো উপন্যাস লিখেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- ‘কাছের মানুষ’, ‘কাচের দেওয়াল’, ‘হেমন্তের পাখি’, ‘অলীক সুখ’, ‘দহন’ ইত্যাদি। এছাড়া অনেক ছোটগল্পের রচয়িতা তিনি। বাংলাদেশের পাঠক মহলেও তিনি বেশ সুপরিচিত ছিলেন । সুচিত্রা ভট্টাচার্য সাহিত্যিক জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। এগুলোর মধ্যে ১৯৯৬ সালে জাতীয় পুরস্কার, ১৯৯৭ সালে কথা পুরস্কার, ২০০০ সালে তারাশঙ্কর পুরস্কার উল্লেখযোগ্য। সুচিত্রার লেখায় নারীদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যার কথা এসেছে বারবার; মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের নানা জটিলতার চিত্রও তুলে এনেছেন তিনি। তার বেশ কয়েকটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। ১৩.০৫.২০১৫