ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১২:০৫:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুম্বাইয়ে হাসপাতালে আগুন, ছয় মাসের শিশুসহ নিহত ৮

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ভারতের মুম্বাইয়ের ইএসআইসি কামগার হাসপাতালে আগুন লেগে ছয় মাসের শিশুসহ আট জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ ওই হাসপাতালে আগুন লাগে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, আগুনের ঘটনায় প্রথমে ছয় জনের মৃত্যু হয়। পরে আজ মঙ্গলবার ভোরবেলায় আরও দুজনের মৃত্যু হয়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১৫০ জনকে হাসপাতাল থেকে বের করে এনেছেন। 

ফায়ার সার্ভিস বিকেল ৪টার দিকে ওই হাসপাতালে আগুন লাগার ঘটনাটি খবর পায়। পরে ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

ওই হাসপাতালের রোগীদের ইতোমধ্যে আশপাশের কয়েকটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মুম্বাইয়ের মেয়র বিশ্বনাথ মহাদেশ্বর জানান, আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়।