ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১:০১:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফ্ল্যাটে আগুন, একই পরিবারের ৯ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

নারায়ণগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হক বাজার এলাকায় জাকির মিয়ার তিন তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২)  ও তাদের সন্তান অনামিকা, ছেলে অর্পিত। এছাড়া দগ্ধ বর্মণের মা ছায়া রানী (৬০) তার মেয়ে সুমিত্রা, ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০), বোন জামাই নারায়ণ চন্দ্র।

দগ্ধ বর্মণ গণমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৫টায় মোবাইল ফোনের রিংটোন শব্দ শুনে ঘুম ভেঙে যায়। পরে উঠে বাতি জ্বালাতেই রুমের মধ্যে আগুন লেগে যায়। এতে তিনিসহ ঘুমন্ত বাকীরা আগুনে দগ্ধ হয়। পরে সকলের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন।