ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্ষমতায় এসে মঙ্গা দূর করেছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার

ছবি : ফোকাস বাংলা

ছবি : ফোকাস বাংলা

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রংপুর থেকে মঙ্গা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এক সময় রংপুরসহ গোটা এলাকা দুর্ভিক্ষ ছিল। আজকে সুদিন ফিরে এসেছে। এখন আর এই এলাকায় মঙ্গা নেই। আমরা ক্ষমতায় আসার পর মঙ্গা দূর করেছি।’

এ সময় আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দেওয়ার পাশাপাশি, যারা মহাজোটের প্রার্থী রয়েছেন তাদেরকেও ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে বেলা ১১টার দিকে সৈয়দপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর পর সড়কপথে রংপুরের তারাগঞ্জে পৌঁছান তিনি।