ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:২৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভিসা পেলেই মেঘালয় যাবেন সালাহউদ্দিনের স্ত্রী

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার | আপডেট: ০৩:৩২ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার

1431527510স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সঙ্গে মঙ্গলবারের পর আর কথা হয়নি তার স্ত্রী হাসিনা আহমদের। যত দ্রুত সম্ভব তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন স্বামীর কাছে যেতে চান। এজন্য ভারতীয় হাইকমিশনে ভিসার জন্য দৌড়ঝাপ করছেন তিনি। তবে বুধবার পর্যন্ত ভিসা পাননি। হাইকমিশন থেকে জানান, হয়েছে কেন্দ্রের সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নিবে। হাসিনা আহমদ গতকাল এইসব তথ্য জানিয়েছেন। সকালে গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলনে হাসিনা বলেছেন, সরকারের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। সরকারের সহযোগিতা সবসময় কামনা করছি। ভারতের ভিসা পেলেই ‘যতদ্রুত সম্ভব’ শিলংয়ের উদ্দেশ্যে রওনা হতে চাই। ভিসা হাতে পেলেই আমি শিলং রওনা হব। তিনি  জানান,ভিসার আবেদনপত্রে সড়ক ও আকাশপথ- দুই সুযোগই তারা রেখেছেন। যে পথ সুবিধাজনক হবে, সে পথেই তারা যাবেন। তবে হাসপাতাল পরিবর্তন হওয়ায় স্বামীর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বলে জানান তিনি। তাদের ভিসার জন্য ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। বুধবার ১১টার পর তিনি ভারতীয় হাইকমিশনের অফিসে যান। হাসিনা আহমেদ ও তার ভগ্নিপতি মাহবুবুল করীম বুলবুলসহ চার জনের নামে ভিসার আবেদন করা হয়েছে বলে জানা গেছে। হাসিনা আহমদ বলেন, ভারতীয় পুলিশ বলেছে, ওনার সঙ্গে পাসপোর্ট নেই। তাই তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা দীর্ঘ হতে পারে। এ নিয়ে প্রশাসনের কারও সঙ্গে বা সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে হাসিনা বলেন, আমরা আগে ওখানে পৌঁছাব। পরিস্থিতি বোঝার পর তার পরে কী ব্যবস্থা নেব, সেটা দেখব। হাসিনা আহমেদ বলেন,আমার স্বামীকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এজন্য দেশবাসীসহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুই মাস ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সালাহ উদ্দিন আহমদের খোঁজ মেলে। অবৈধ প্রবেশের দায়ে তিনি শিলংয়ের সরকারী হাসপাতালে গ্রেফতার অবস্থায় চিকিত্সাধীন। শিলং পুলিশের পক্ষ থেকে বলা হয়, সঙ্গে কাগজপত্র না থাকায় তারা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে। অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। ১৩.০৫.২০১৫