ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২১:৪৪:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান কমনওয়েলথ মহাসচিবের

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, রোববার অনুষ্ঠেয় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। 

বিবৃতিতে তিনি গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া নির্বাচনী সহিংসতা, হুমকি এবং বিভিন্ন প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মীদের হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড ভীতিমুক্ত রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশের প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।