শেরপুর-২ আসনে ভোট দিলেন মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার
শেরপুর-২ আসনে অন্যান্য নারী ভোটারদের সঙ্গে লাইনে দাড়িয়ে নিজের ভোট দিলেন প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। নকলা উপজেলায় বানেশ্বর্দীর শ্বশুরবাড়ীর এলাকায় বানেশ্বর্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন নৌকার প্রার্থী মতিয়া।
আজ রোববার সকাল নয়টায় সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটি প্রদান করেন তিনি। ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের নিকট নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে মতিয়া চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সকলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।
সকাল থেকেই শেরপুরের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
