ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:১০:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার মাইক্রোবাসে গণধর্ষণের শিকার গারো তরুণী

প্রকাশিত : ০৫:৪০ এএম, ২৩ মে ২০১৫ শনিবার | আপডেট: ০৫:৪০ এএম, ২৩ মে ২০১৫ শনিবার

গণধর্ষণস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর কুড়িলে এক গারো তরুনীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করেছে। এ ঘটনায় ঐ তরুণী বাদী হয়ে ভাটারা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। পুলিশ ঐ তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করিয়েছে। ভাটার থানার ওসি নূরুল মুক্তাকিন জানান, ঐ গারো তরুণী কুড়িলের যমুনা ফিউচার পার্কের একটি দোকানের বিক্রয় কর্মী। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ঐ তরুণী উত্তরার বাসায় যাওয়ার জন্য যমুনা ফিউচার পার্কের সামনে কুড়িল বাস স্টপে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি সাদা রঙের মাইক্রোবাস এসে ৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। পরে মাইক্রোবাসের ভিতর তাকে গণধর্ষণ করে। একঘণ্টা পর ঐ তরুণীকে উত্তরার জসীমউদ্দীন রোডে মাইক্রোবাস থেকে ফেলে দেয়। পরে তরুণী বাসায় ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়। ওসি আরো জানান, শুক্রবার দুপুরে ঐ তরুণী থানায় হাজির হয়ে গণধর্ষণের অভিযোগ করেন। তার বক্তব্য লিপিবদ্ধ করে একটি ধর্ষণ মামলা নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২৩.০৫.২০১৫