ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:১০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রংপুরে শিশু কিশোরদের মাদকবিরোধী স্কুল ক্যাম্পেইন শুরু

প্রকাশিত : ০৯:৩১ এএম, ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩২ এএম, ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রংপুর : শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে রংপুরে মাদকবিরোধী স্কুল ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল বুধবার স্থানীয় আরসিসিআই স্কুল ও কলেজে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন, চেম্বারের পরিচালক শাহ্ মোহাম্মদ সেলিম, রবি সোমানী, বিশিষ্ট শিক্ষাবিদ ড. রেজাউল হক, আরসিসিআই স্কুলের অধ্যক্ষ একেএম হাসিনুর রহমান, মাদকদ্রব্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো: বজলুল হক, উইমেন চেম্বারের সভাপতি মোছা: আনোয়ারা ফেরদৌসি পলি, আরডিআরএস কর্মকর্তা খায়রুল ইসলাম প্রমুখ। রংপুরের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘রঙ ও শঙ্খচিল’ এর উদ্যোগে মাদকবিরোধী এ ক্যাম্পেইন শুরু করেছে। রঙ সংগঠনের সিইও একেএম রাশেদ জানান, তারা পর্যায়ক্রমে রংপুরের ৩০টি স্কুলে ও ৩২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইন পরিচালনা করবে। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ -এর পক্ষ থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে একটি ডকুমেন্টরি প্রদর্শিত হয়। ১৪.০৫.২০১৫