ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২০:৫৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিজেদের দোষেই বিএনপির ভরাডুবি: শেখ হাসিনা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, যোগ্য প্রার্থীর অভাবে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। বিএনপির দোষেই তারা মাত্র ৭ আসন পেয়েছে। দুর্নীতি ও সন্ত্রাসের কারণেই তাদের ভরাডুবি হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় গণভবনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় ৩০টি দেশের পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনে কোনো কারচুপি হয়নি। কেউই যদি প্রমাণ করতে পারে কারচুপি হয়েছে তাহলে পুনরায় ভোট হতে তো আমাদের আপত্তি নেই।

তিনি বলেন, আজ যারা পরাজিত হয়েছে তারা যদি জনগণের জন্য রাজনীতি করে তাহলে তারাও আগামীতে ক্ষমতায় যেতে পারে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের ভোটে ক্ষমতায় যাওয়া যায়।