ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২০:৪৭:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট  

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

আজ মঙ্গলবার টেলিফোন করে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মাইথ্রিপালা সিরিসেনা। এ সময় তিনি বলেন, আমরা আশা করছি এ বিজয়ের ফলে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে।

গত রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়া ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৬৬টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। জাতীয় পার্টি ২২টি ও বিএনপি জোট ছয়টি আসনে জয় পেয়েছে।