ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১১:২২:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পররাষ্ট্রমন্ত্রীকে সুষমা স্বরাজের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছেন সুষমা স্বরাজ।

মঙ্গলবার তিনি এক বার্তায় এ অভিনন্দন জানান। 

এক বিবৃতিতে সুষমা স্বরাজ জানান, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ভারত। আগামীতে পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীর সঙ্গে একযোগে  কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, উভয় মন্ত্রী যৌথ পরামর্শক কমিশন (জেসিসি)-এর কো-চেয়ারম্যান হিসেবে দুই দেশের বিভিন্ন সেক্টরে সহায়তামূলক সমন্বয়ে একযোগে কাজ করবে। 

এদিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ওই বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।