ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১১:৩৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে গন্ডারের খাঁচায় পড়ে শিশু আহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা চিড়িয়াখানায় মঙ্গলবার একটি শিশু গন্ডারের খাঁচায় পড়ে যায়। এ সময় গন্ডারের আঘাতে সে আহত হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আজ বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

ব্রেভার্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ‘শিশুটির পরিবার তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছে।’
মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, শিশুটির বয়স দুই বছর।

গন্ডারের খাঁচাকে দর্শনার্থীদের থেকে কয়েকটি ইস্পাতের খাম্বা দিয়ে পৃথক করা হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ‘প্রত্যক্ষদর্শীদের মতে, শিশুটি পা পিছলে দুটি খাম্বার মাঝখানে পড়ে যায়। তখন একটি গন্ডার বাচ্চাটিকে আঘাত করেছে।’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ২০০৯ সাল থেকে চিড়িয়াখানাটি প্রতিদিনই খোলা থাকে। এর আগে এ ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।