ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একসঙ্গে তিনকন্যার মা হলেন শেরপুরের সোনিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে একই সঙ্গে তিনটি কন্যার মা হলেন সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধু। সোনিয়া উপজেলার কোনাগাঁও গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। 

নতুন বছরের প্রথম দিন  ১ জানুয়ারী মঙ্গলবার রাতে সোনিয়া তিনটি  কন্যা সন্তান প্রসব করেন। সন্তানদের নাম রাখা হয়েছে আয়েশা সিদ্দিকা, রাবেয়া বসরী ও সুমাইয়া।

জানা গেছে,  নিজ বাড়িতে সন্তান প্রসবের পর তিনকন্যাসহ মা সোনিয়া খাতুন সুস্থ্য রয়েছে।  তিন কন্যার বাবা হওয়ায় আমজাদ মিয়া ও তার স্ত্রী সোনিয়া খাতুন বেশ খুশি। আমজাদ মিয়া একজন কৃষক।  

একই সঙ্গে সোনিয়ার তিন মেয়ে প্রসবের ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল থেকে সোনিয়ার সন্তানদের দেখার জন্য বাড়িতে শতশত মানুষ ভিড় করছে।