ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২০:২৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বুধবার সন্ধ্যায় বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

তিনি জানান, এক অভিনন্দন বার্তায় তিনি শেখ হাসিনার সরকারের সাথে কাজ করতে তার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

পুতিন অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে এক সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার প্রশংসা করেন। সরকার প্রধান হিসেবে তার প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মকান্ডে সফলতা কামনা করেন তিনি।