ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২০:২৮:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিজেই নিজের শপথ নিলেন স্পিকার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিয়ম অনুযায়ী প্রথম শপথ নিয়েছেন। সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে তিনি নিজেই নিজের শপথবাক্য পাঠ করেন। এরপর অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) আজ বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও শপথ নিবেন আজ।

বৃহস্পতিবার সকাল ১১:১০ মিনিটে স্পিকার শপথ গ্রহণ করেন। তার আগে সকাল ১১:০০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

সংসদ সদস্যদের শপথগ্রহণ পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এদিকে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য শপথ নিচ্ছেন না।