ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:২৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করিমগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত

প্রকাশিত : ০৭:৫৪ এএম, ১৫ মে ২০১৫ শুক্রবার | আপডেট: ০৭:৫৪ এএম, ১৫ মে ২০১৫ শুক্রবার

44010_1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কিশোরগঞ্জ : শুক্রবার (১৫ মে) সকাল সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় আবু সাঈদ (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। নিহত আবু সাঈদ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাগতসাবাড়ি গ্রামের আবু কালামের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সোয়া ১১টার দিকে আবু সাঈদ বাড়ির পাশে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়ক পার হচ্ছিল। এ সময় করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী মাটি বহনকারী একটি ট্রাক্টর আবু সাঈদকে চাপায় দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় ও পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ১৫.০৫.২০১৫