ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৯:৩৫:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৈয়দ আশরাফ মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

থাইল্যােন্ড চিকিৎসাধীন অবস্থায়  আজ বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে সৈয়দ আশরাফ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।