ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৯:৩৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্বাচনে জয়ের পর যাদের অভিনন্দন পেলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৭ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৭টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা।

তাদের মধ্যে শেখ হাসিনাকে সর্বপ্রথম অভিনন্দন জানান প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নির্বাচনের পর দিন সোমবার সকালে টেলিফোনে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এছাড়া এখন পর্যন্ত আরও যারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ভারতে ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব, ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে, সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম, ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী তেসেরিং তোবগ, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও দ্বীপরাষ্ট্র ফিজির প্রধানমন্ত্রী জেভি বাইনিমারামা।

-জেডএইচ